ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি কোম্পানি আমরা নেটওয়ার্কসের চলতি অর্থবছরের তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৯ শতাংশ কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ৭৮ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল শূন্য দশমিক ৮৬ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা শূন্য দশমিক ০৮ টাকা বা ৯ শতাংশ কমেছে। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৭৩ টাকায়। আমরা নেটওয়ার্কস লিমিটেড মূলত ব্রডব্যান্ড তথা উচ্চগতির ইন্টারনেট সেবা দিয়ে থাকে। গত এক দশক ধরে বিভিন্ন প্রতিষ্ঠানকে ইন্টারনেট সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। শুরুতে এর নাম ছিল গ্লোবাল অনলাইন সার্ভিসেস লিমিটেড। ইন্টারনেট সেবার পাশাপাশি ভিডিও সার্ভিল্যান্স, ভিডিও কনফারেন্স, কল সেন্টার, ওয়েবসাইট হোস্টিংসহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে।