সাগর পাড় থেকে যুবদল নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মো. জামশেদ (৩৮) নামে এক ব্যক্তি বস্তাবন্দি মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ৩ দিন পর শনিবার সীতাকুণ্ডের দক্ষিণ-পশ্চিম সৈয়দপুরের সাগর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জামশেদ মুরাদনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, গত বুধবার থেকে জামশেদের খোঁজ না পেয়ে তার স্ত্রী রুবি খানম বৃহস্পতিবার থানায় অপহরণ মামলা করেন। শনিবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন : ‘জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা মুখ্য নয়’ 

জামশেদ গত ৭ নভেম্বর থেকে চট্টগ্রাম শহরে থাকতেন। ১১ নভেম্বর বিকেলের দিকে জামশেদ তার স্ত্রীকে ফোন করে জানান, তার সঙ্গে কয়েকজন লোক আছেন। সন্ধ্যার পর বাসায় এসে তারা ভাত খাবেন। এ জন্য জামশেদ স্ত্রীকে রান্নাও করতে বলেন। সন্ধ্যার পর থেকে তার মুঠোফোনটি বন্ধ পান স্ত্রী। পরে ১২ নভেম্বর জামশেদের স্ত্রী থানায় একটি অপহরণ মামলা করেন। তারা সীতাকুণ্ডের মুরাদপুর হাসনাবাদ এলাকায় থাকেন।

 

ইত্তেফাক/ইউবি