চীনে নতুন শিক্ষানীতির প্রতিবাদে বিক্ষোভ

চীনের নতুন শিক্ষানীতিতে বেইজিংয়ের নেওয়া সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে দেশটির স্থানীয় মঙ্গোলিয়রা।  ফলে মঙ্গোলিয়াজুড়ে দেখা দিয়েছে সহিংসতা।  এতে বেশ চাপের মুখোমুখি পরেছে চীন সরকার।

ইকোনমিক টাইমস জানিয়েছে, চীনের নতুন শিক্ষানীতির মাধ্যমে দেশটির সকল অঞ্চলে চাইনিজ ম্যান্ডারিন ভাষা চাপিয়ে দেওয়া হয়েছে।  অর্থাৎ সেপ্টেম্বরের নতুন সেমিস্টার থেকে তাদের সকলকে চাইনিজ ম্যান্ডারিন ভাষায় শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে।  যার তীব্র বিরোধিতা করে আসছে মঙ্গোলীয়রা। 

আরও পড়ুন: শাস্তি পেলেন মরিনহো

প্রতিবেদনে আরও জানানো হয়, মঙ্গোলীয়রা শিক্ষার মাধ্যম হিসেবে স্থানীয় মঙ্গোলীয় ভাষা ব্যবহার করে আসছে। কিন্তু বেইজিংয়ের এমন সিদ্ধান্তে খেপেছে মঙ্গোলীয়রা।  ফলে এসব এলাকাজুড়ে বিক্ষোভ সমাবেশ করছেন স্থানীয়রা।  বিক্ষোভকারীদের মধ্যে মঙ্গোলিয়ানদের পাশাপাশি উইঘুর মুসলিমরাও রয়েছেন।
 
ইত্তেফাক/আরআই