উত্তরায় সাত ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

রাজধানীর বেশ কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়ে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। গতকাল শনিবার উত্তরায় সাতটি ফার্মেসিতে অভিযানে মিলেছে ক্যানসার, হূদেরাগের মতো জটিল রোগের মেয়াদোত্তীর্ণ ওষুধ। এ সময় লাইসেন্স না থাকায় সিলগালা করা হয়েছে একটি ফার্মেসি।

অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান। তিনি জানান, কোনো ফার্মেসিতেই স্বীকৃত ফার্মাসিস্ট নেই। এসব দোকানে পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ। লাইসেন্স না থাকায় সিলগালা করে দেওয়া হয় ফার্মেসিগুলো।

মহাপরিচালক বলেন, আমরা তাদের কাছে বিস্তারিত জানতে চাইব, তাদেরকে এটার উত্তর দিতে হবে। সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।