কাশ্মীর সীমান্তে গোলাবর্ষণের ঘটনায় পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে এমনটি জানানো হয়।
বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়েছে এবং অস্ত্রবিরতি লঙ্ঘন করে সীমান্তে গোলা বর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে।
গত শুক্রবার সীমান্তে পাক-ভারত সেনাদের গোলাবর্ষণে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে পাকিস্তানের ৮ সৈন্য এবং ভারতের পাঁচ সৈন্যসহ সাতজন রয়েছেন বলে জানা যায়। এ ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন।
ইত্তেফক/এআর