চীন-পাকিস্তান ইকোনোমিক করিডোর (সিপিইসি) প্রকল্পের আওতায় চীন থেকে দুই দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার (২২ হাজার ৯১৬ কোটি টাকার বেশি) ঋণ চাচ্ছে পাকিস্তান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
জানা যায়, সিপিইসি প্রকল্পের আওতায় পেশওয়ার থেকে করাচী পর্যন্ত ১ হাজার ৮৭২ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। সেই লক্ষ্যে চীন থেকে দেশটি ২ দশমিক ৭ ডলার ঋণের আবেদন করেছে।
এনডিটিভি বলছে, পাকিস্তান সরকারের অবস্থা এখন নাজেহাল। ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে। করোনা ভাইরাসের মহামারিতে পরিস্থিতি আরো বিপর্যয়ের দিকে ধাবিত হয়েছে। সেখান থেকে পরিত্রাণেই চীন থেকে ঋণ আবেদন করলো দেশটি।
পাকিস্তান অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে চীনা সরকারকে এ বিষয়ে চিঠি দেয়ার প্রস্তুতি গ্রহণ করছে। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে বেইজিংয়ে এই ঋণ আবেদন বিষয়ক চিঠিটি প্রেরণ করা হবে। কারণ আগামী মাসেই পরবর্তী বছরের সমস্ত আর্থিক পরিকল্পনা সেরে ফেলবে চীন।
ইত্তেফাক/টিআর