এবার ইরিত্রিয়ায় তিন দফায় রকেট হামলা

এবার ইরিত্রিয়ায় তিনটি রকেট হামলা চালিয়েছে ইথিওপিয়া। শনিবার  রাতে এই হামলা চালানো হয় বলে খবরে বলা হয়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যম এবং কূটনীতিক সূত্র জানিয়েছে, ইথিওপিয়ার তিগ্রাই অঞ্চল থেকে ইথিওপিয়ায় এসব হামলা চালানো হয়।   

রাজধানী আসমারায় কয়েক দফায় রকেট হামলার শব্দ শোনা গেছে। তবে এতে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি ।

তিগ্রাইয়ের ক্ষমতাসীন দলের সঙ্গে ইথিওপিয়ার ফেডারেল সরকারের সঙ্গে সংঘর্ষ চলছে।  এর আগে ইথিওপিয়ায় হামলা চালিয়েছে এই দল। 

এরপরেই ইরিত্রিয়ায় হামলার ঘটনা ঘটলো।  

তিগ্রাই পিপল'স লিবারেশন ফ্রন্ট বলেছে, আমহারা অঞ্চলের দুই জায়গায় তারা হামলার জন্য টার্গেট করেছে।  গত মাস থেকে তিগ্রাই পিপল'স লিবারেশন ফ্রন্ট এবং ফেডারেল সরকারের মধ্যে উত্তেজনা চলছিল।  বিবিসি, রয়টার্স 

ইত্তেফাক/এসআর