যুক্তরাষ্ট্রে করোনার ফের 'তাণ্ডব আসছে', 'রোগীর জায়গা হবে না হাসপাতালে'

যুক্তরাষ্ট্রে  প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহতা ফের বাড়ছে।  দেশটিতে গত ১২ দিন ধরে  ১ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত শুক্রবার দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দেশটিতে ১ লাখ ৮৪ হাজার ৫১৪ জনের করোনা রোগী শনাক্ত হয়।  যা দেশটিতে করোনা শনাক্তের পর একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। 

গত শনিবার দেশটিতে নতুন করে এক লাখ  ১৬ হাজার ৭১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।  সেইসঙ্গে মারা গেছে ৯১৭  জন।  

করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত এক  কোটি ৯ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।  মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৪৫ হাজারের বেশি জনের।   

এদিকে নতুন করে করোনার প্রকোপ বাড়ায় দেশটির  হাসপাতালে রোগীর জায়গা হবে না বলে জানিয়েছে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির  চিকিৎসক জনাথন রেইনার।   

সেইসঙ্গে তিনি জানান, করোনার কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ বন্ধ করে দিতে হতে পারে।   সিএনএন

ইত্তেফাক/এসআর