ফুলবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় হান জেলাল (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকল সাড়ে ১১টায় শ্যামপুর এলাকায় ট্রাক্টরের চালক জমিতে হাল চাষ শেষে সড়কে উঠতে গিয়ে অসাবধানতা বশত ওই শিশুকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা দ্রুত ওই শিশুকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন পক্ষ অভিযোগ না করায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ