এই দিনে

১৬ নভেম্বর

২০১২: চলচ্চিত্রকার সুভাষ দত্তের মৃত্যু

 

একাধারে চলচ্চিত্র অভিনেতা, সিনেমা চিত্রশিল্পী, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার ও শিল্প নির্দেশক। ষাটের দশক থেকেই তিনি বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর পোস্টার ডিজাইন তিনিই করেছিলেন। সুভাষ দত্ত পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র ‘সুতরাং’, ‘বিনিময়’, ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ এবং ‘বসুন্ধরা’। তিনি ‘হারানো দিন’, ‘কাগজের নৌকা’, ‘পালাবদল’, ‘নদী ও নারী’, ‘আলিঙ্গন’ ইত্যাদি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। চলচ্চিত্র ছাড়াও অভিনয় করেছেন প্রচুর মঞ্চনাটকেও। চলচ্চিত্রশিল্পের প্রবাদ পুরুষ সুভাষ দত্ত তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচিত্র পুরস্কার এবং একুশে পদক।