কাঁথা মুড়ি দিয়ে সুখে শুয়ে আছ খাটে!
জানো নাকি? চারপাশে কখন কী ফাটে!
জানা নেই বলেই তো উঁচু স্বরে বলা!
চিল্লাতে চিল্লাতে ফেটে যায় গলা।
বেদনায় চোখ ফাটে, জল আসে ফেটে
বেশি হাসাহাসি হলে চাপ পড়ে পেটে।
হেসে হেসে পেট ফাটে। শোন নাই আগে?
শুনবে কী! জানতে তো উত্সাহ লাগে!
এসব থাকে না লেখা বই-খাতা-নোটে
ভীরুদের বুক ফাটে, মুখ নাহি ফোটে।
কপালটা ফেটে যায় ভাগ্যের দোষে
আর কী কী ফাটে? তুমি ভাবো বসে বসে!