ফিরছেন এমবাপে

চোট কাটিয়ে কিলিয়ান এমবাপে ফিরছেন মাঠে। সম্ভাবনা আছে ফ্রান্সের পরের ম্যাচেই মাঠে নামার। ফরাসি কোচ দিদিয়ের দেশম এমনই আশাবাদ ব্যক্ত করেছেন। গেল ৩১ অক্টোবর ফরাসি লিগে নান্তেসের বিপক্ষে পিএসজির ৩-০ ব্যবধানের জয়ের দিনে ডান পায়ের মাংসপেশিতে চোট পান ফরাসি এই স্ট্রাইকার। যার ফলে ক্লাব ও জাতীয় দলের হয়ে চলতি মাসে আর মাঠে দেখা যায়নি এমবাপেকে। আগামী মঙ্গলবার উয়েফা নেশন্স লিগে নিজেদের শেষ ম্যাচে ফরাসিরা খেলবে সুইডেনের বিপক্ষে। সে ম্যাচেই মাঠে ফেরার সম্ভাবনা আছে পিএসজি তারকার। কোচ দেশম বলেন, ‘সে সুইডেন ম্যাচের দলে থাকছে, এটা নিশ্চিত। মাঠে ফিরতে মুখিয়ে আছে সে।’