শিরোপার খরা কাটাতে মরিয়া ম্যানইউ

সর্বশেষ লিগ শিরোপা জয়ের পরে কেটে গেছে দীর্ঘ সাতটি বছর। এ সময়ে লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ সাফল্য কেবল একবার রানার্সআপ হওয়াই। তবে চলতি মৌসুমেই এ খরা কাটাতে পারে দলটি, মনে করেন দলটির মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। গতকাল রবিবার ইউনাইটেড পডকাস্টকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘সর্বশেষ শিরোপা জয়ের পরে অনেক সময় হয়ে গেছে। ইউনাইটেডের মতো ক্লাবের জন্যে সময়টা অনেক বড়, আমার মনে হয়। আর তাই আপনার জয়ী মানসিকতা থাকা চাই। সব খেলোয়াড়, স্টাফদের জয়ের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ হওয়া উচিত। আমি মনে করি সেটা আমাদের আছে। এখানে শিরোপা জিততেই এসেছি আমি।’