ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইল চলতি অর্থবছরের তিন মাস (জুলাই-সেপ্টেম্বর ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল রবিবার কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করে পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য পর্যালোচনায় দেখা গেছে, মুনাফা থেকে লোকসানে নেমে গেছে আফতাব অটোমোবাইল। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের তিন মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে শূন্য দশমিক ২০ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল শূন্য দশমিক ৩০ টাকা। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০ টাকার।