বক্সগঞ্জ-গুণবতী সড়ক বেহাল

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

খানাখন্দ এবং পার্শ্ববর্তী ডাকাতিয়া নদীতে বিলীন হয়ে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে উপজেলার বক্সগঞ্জ-গুণবতী সড়ক। যাতায়াতের বিকল্প সড়ক না থাকায় এ সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম উপজেলার প্রায় কয়েক লাখ মানুষকে। আলিয়ারা গ্রামের আজগর হোসেন বলেন, সড়কে অসংখ্য গর্ত থাকায় কোমর ব্যথা হয়ে যায়। সিএনজিচালক আব্দুর রহমান বলেন, প্রায়ই গাড়ির একটা না একটা পার্টস ভেঙে যায়। চৌদ্দগ্রাম উপজেলা প্রকৌশলী সুমন তালুকদার বলেন, সড়কটি উন্নয়নের জন্য বন্যা প্রকল্পের অধীনে একনেক সভায় উপস্থাপনের অপেক্ষায় আছে। একনেক সভায় পাশ হলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।