আইনজীবী হিসেবে তালিকাভুক্তির দাবি

ভ্রাম্যমাণ প্রতিনিধি

লিখিত পরীক্ষা মওকুফ করে মৌখিক পরীক্ষার মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদ জেলা শাখা। এ সময় বক্তব্য রাখেন সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদ জেলা শাখার আহ্বায়ক তপন কুমার মুখার্জি, শিক্ষানবিশ আইনজীবী আকরাম হোসেন, সেলিনা খাতুন, শিরিন সুলতানা, মিতা সাহা, কুলসুম লতা প্রমুখ। এ সময় বক্তারা করোনা ভাইরাস ও শিক্ষানবিশ আইনজীবীদের কথা চিন্তা করে দ্রুত মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদের আইনজীবী তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।