নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
নগরকান্দায় চায়ের দোকানে তর্কবিতর্কের জেরে ভাগনের দায়ের কোপে প্রাণ গেল মামা বাকি মাতুব্বরের। রবিবার ভোরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। বাকি মাতুব্বর ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াকুলি গ্রামের মনিরুদ্দিন মাতুব্বরের ছেলে। ঘাতক ভাগনের নাম আদু তালুকদার। ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ওসি সোহেল রানা জানান, বাকি মাতুব্বরের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে রাখা হয়েছে।