মানববন্ধন
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়নের সন্নিকটের গ্রামগুলো পৌরসভায় অন্তর্ভুক্তি না হওয়ায় আন্দোলনে নামছে চারটি ওয়ার্ডের বাসিন্দারা। পৌরসভায় অন্তর্ভুক্তির দাবিতে আগামী বুধবার সকাল ১১টায় ৪,৫,৬ ও ৮ নম্বর ওয়ার্ডবাসী স্থানীয় বাসিয়া সেতুর ওপর মানববন্ধনের ডাক দিয়েছে। এ উপলক্ষ্যে গত শনিবার সন্ধ্যায় বিশ্বনাথ পৌরশহরের পুরানবাজারে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সমাজকর্মী শেখ মো. আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুল মোমিন মামুন, বিশ্বনাথ প্রেসক্লাবের সহসভাপতি তজম্মুল আলী রাজু প্রমুখ।