বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
বড়লেখায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সজারু হত্যার অপরাধে দুই জনকে কারাদণ্ড ও হত্যায় সহায়তার অপরাধে সাত জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে মাধবকুণ্ড ইকোপার্কের বাজারিছড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান এ জেলজরিমানা দেন। সাজার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, টিলা ও
বন্যপ্রাণী আমাদের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। এগুলো রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।