জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ৫নং আটাপুর ইউনিয়ন সংলগ্ন নিলতাপাড়া স্কুল থেকে মাঝিনা নোহারহাট পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। মাটির রাস্তা এবং দীর্ঘদিন সংস্কার বিহীন অবস্থায় থাকায় সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ চরমে উঠেছে। বিশেষ করে বর্ষাকালে রাস্তাটি চাষযোগ্য জমিতে পরিণত হয়! এই রাস্তা নিলতাপাড়া হাইস্কুল ও উচাই জেরকা হাইস্কুল যাতায়াতের একমাত্র মাধ্যম। একইসঙ্গে এটি দেশের দ্বিতীয় স্থলবন্দর হিসেবে পরিচিত ‘বাংলা হিলি’র একমাত্র পথ। রাস্তাটি সংস্কার করা হলে এই অঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থার উন্নতি হবে। সুতরাং রাস্তাটি সংস্কার করে এই অঞ্চলবাসীর দুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. হাসিবুর রহমান
পাঁচবিবি, জয়পুরহাট