বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
বড়াইগ্রামে বৈঠক করার সময় নাটোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমানসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার বিকাল ৪টার দিকে বড়াইগ্রাম সদর ইউনিয়নের রাজাপুর জামে মসজিদ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত অন্যরা হলেন—সাবেক জেলা সেক্রেটারি ও নাটোর-৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হোসাইন ও সেক্রেটারি আবু বকর সিদ্দিক, বায়তুল মাল সম্পাদক আতিকুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতের সাবেক আমির রাজাপুর গ্রামের মাওলানা হাশেম আলী মীর ও চড়ুইকোল গ্রামের আব্বাস আলী মাস্টার, জামায়াত নেতা উপজেলার দাসগ্রাম এলাকার মাওলানা হাবিবুর রহমান, ধানাইদহ গ্রামের মাওলানা সোলায়মান হোসেন, বনপাড়া পৌরসভার মালিপাড়া গ্রামের কোরবান আলী ও জুয়েল রানা, জামায়াতকর্মী বাজিতপুর গ্রামের হাসানুল বান্না, ইকড়ি গ্রামের আমজাদ হোসেন ও জয়নাল আবেদীন মাস্টার এবং বড়দেহা গ্রামের নবীর উদ্দিন মাস্টার।