ইত্তেফাক রিপোর্ট
সাভারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪। গতকাল রবিবার ভোরে সাভারের তেঁতুলঝোড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো আব্দুল আলিম (৩৬) ও শাহ্ আলম (২৪)। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। র্যাব জানায়, ভোরে তেঁতুলঝোড়ার মোড় এলাকায় ইয়াবা বেচাকেনা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল আলিম ও শাহ্ আলমকে আটক করে র্যাব। পরে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।