ইরাককে সামরিকভাবে শক্তিশালী করতে এগিয়ে আসছে ইরান

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ইরাকের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে বাগদাদকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ইরান।

ইরান সফররত ইরাকের প্রতিরক্ষামন্ত্রী লে. জেনারেল জুমা আনাদ সাদুন শনিবার(১৪ নভেম্বর) তিনি এ প্রস্তুতির কথা ঘোষণা করেন। আমির হাতামি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই বহিঃশক্তি দিয়ে নিরাপত্তা প্রতিষ্ঠা করা যাবে না। তিনি আরো বলেন,মধ্যপ্রাচ্যে বহিঃশক্তির উপস্থিতি এ অঞ্চলের নিরাপত্তাহীনতার মূল কারণ।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরাকের রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে এবং যুদ্ধবিধ্বস্ত ইরাক পুনর্গঠনের কাজে ইরান অংশ নিতে আগ্রহী।

আরো পড়ুন: হামলা করে কান্না জুড়ে দিতে চেয়েছিলো পাকিস্তান: নরেন্দ্র মোদি

জেনারেল হাতামি বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শক্তিগুলোর বিগত আচরণ থেকে বোঝা যায়, মধ্যপ্রাচ্যকে শঙ্কায় রাখার রাখার জন্য তাদের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। কাজেই এরকম কুচক্রী পরিকল্পনার বিরুদ্ধে ইরান ও ইরাকসহ মধ্যপ্রাচ্যের সবগুলো দেশকে একসাথে রুখে দাঁড়াতে হবে।

প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশ ইরান সফরে আসতে পেরে সন্তোষ প্রকাশ করে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী আনাদ সাদুন বলেন, ইরাক থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) বিতাড়নে ইরানের গুরুত্বপূর্ণ সহযোগিতার কথা বাগদাদ চিরকাল মনে রাখবে।

ইত্তেফাক/এএইচপি