বরিশালে আইনজীবীর চেম্বার থেকে ফেনসিডিল উদ্ধার

বরিশালে এক আইনজীবীর চেম্বার থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে আইনজীবী আলম রশিদ লিখনের চেম্বারে অভিযান চালিয়ে এই ফেনসিডিল উদ্ধার করা হলেও ঐ আইনজীবী পলাতক রয়েছেন। নগর গোয়েন্দা শাখার এসআই সুজিত গোমস্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানের বিষয়ে নগর গোয়েন্দা শাখার সহকারী কমিশনার নরেশ কর্মকার জানান, এক আইনজীবীর অফিসে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।