বঙ্গবন্ধুর সমাধিতে সিজিডিএফ শ্যামল কান্তির শ্রদ্ধাঞ্জলি

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) ড. শ্যামল কান্তি চৌধুরী টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন। সম্প্রতি পুষ্পস্তবক অর্পণে সময় তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের সব সদস্যদের মঙ্গল কামনা করেন। এ ছাড়া এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্ম উত্সর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের কথাও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

পরে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত জন্মস্থান পরিদর্শন করেন।