ইতালিতে করোনার 'ভয়াবহ' পরিস্থিতি, টয়লেটে উদ্ধার মৃতদেহ 

ফের প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে ইতালিজুড়ে। দেশটিতে সম্প্রতি প্রকাশ্যে আসা এক ভিডিওতে দেখা যায়, টয়লেটে পড়ে রয়েছে মৃতদেহ। এমন  ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে ক্ষোভে সাধারন মানুষ। 

দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুগি ডি মাইও কার্যত স্বীকার করে নেন যে, করোনা মহামারির জেরে ইতালির অনেক জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নেপলস এবং ক্যাম্পানিয়ার অনেক এলাকায় পরিস্থিতি যে খুব খারাপ সেকথাই জানিয়েছেন তিনি। 

ফেসবুক ভিডিওতেও লুগি ডি মাইও জানান, এখন সেনাবাহিনী ডাকা উচিত যাতে তারা চিকিত্সক ও নার্সদের সহায়তা করতে পারে।  তিনি বলেন, হাতে আর একটুও সময় নেই, ইতালির সরকারের অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত। 

এছাড়া গত কয়েক দিন থেকে দেশটিতে করোনার শনাক্ত রোগী এবং মৃতের সংখ্যা বেড়েছে।   খবরে বলা হয়েছে, হাসপাতালগুলোতে শিগগিরই আর রোগীর জায়গা হবে না।

ওয়াল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছে ১১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৪৫ হাজার ২২৯ জনের।  

ইত্তেফাক/এসআর