বিনোদন রিপোর্ট
শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বরেণ্য অভিনেতা আজিজুল হাকিমের। লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে তাকে। আজিজুল হাকিমের স্ত্রী ও নাট্যকার জিনাত হাকিম জানান, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় আজিজুল হাকিম এখন নিবিড় পরিচর্যায় চিকিত্সাধীন আছেন। চিকিত্সার বিভিন্ন ধাপ অতিক্রমের পথে আজিজুল হাকিম।
গলো ৯ নভেম্বর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে অভিনেতা আজিজুল হাকিম, তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও সন্তান রেদওয়ান হাকিমের। শ্বশুরবাড়িতে থাকা মেয়ে নাযার রিপোর্ট নেগেটিভ আসে। বর্তমানে আজিজুল হাকিম ছাড়া বাকিরা সুস্থ আছেন।
গেলো ১২ নভেম্বর হাসপাতালে ভর্তি হন আজিজুল হাকিম। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন লাইফ সাপোর্টে নেয়া হয় তাকে।