মোহামেডানের ফুটবল অনুশীলন শুরু

স্পোর্টস রিপোর্টার

নতুন ফুটবল মৌসুমের জন্য প্রস্তুতি শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল কমলাপুর স্টেডিয়ামে সকালে এবং বিকালে ক্লাব আঙ্গিনায় অনুশীলন করেছে মোহামেডান। এরই মধ্যে দলে যোগ দিয়েছেন গতবারের ইংলিশ কোচ সেনলিন। ১৬ জন দেশি ফুটবলার ছাড়াও একজন আফ্রিকান সোলেমান রয়েছেন দলে। তিনি গতবারও মোহামেডানে খেলেছেন। গতবার খেলে যাওয়া জাপানি ফুটবলার আসছেন এবারও। এছাড়া ভিয়েতনাম ও নাইজেরিয়া হতেও একজন করে ফুটবলার আসার কথা রয়েছে বলে জানিয়েছেন আবু হাসান চৌধুরী প্রিন্স। মোহামেডানের সহকারী কোচ আলফাজ আহমেদ, গোলকিপার কোচ নিজাম, ফিজিও চয়ন এবং একজন ডাক্তারও রাখা হয়েছে।