কীর্তিমানের মৃত্যু নাই

বেশ ছোটবেলায় বয়স কত হবে—সাত কিংবা আট; সত্যজিত্ রায়ের ফেলুদা সিরিজের বইগুলো পড়তে শুরু করেছি। চিকন মলাটের বইগুলোতে কয়েক পৃষ্ঠায় সত্যজিত্ রায়ের হাতে আঁকা যে ছবি থাকত, সেই ছবির আদলেই ফেলুদার সঙ্গে আমার পরিচয়। তখন থেকেই অদেখা কল্পনায় সত্যজিত্ রায় আর সৌমিত্র চট্টোপাধ্যায় আমার কাছে এক। বেশ কিছুটা বড় হওয়ার পর এ দুজনের স্বকীয়তা আমার কাছে অভিন্ন এক ধারায় প্রকাশ পায়। তাঁদের কিছু চলচ্চিত্র আর বই তখন আমার দখলে। এখন সেই অভিন্ন ধারায় প্রকাশিত ব্যক্তির সেই দুজনেই আর নেই। কিন্তু বাঙালি সত্তায় তাঁরা বেঁচে থাকবেন।

সাদিয়া উম্মে হাবিবা

সমাজকল্যাণ বিভাগ,

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া