পর্যটকদের সতর্কতা জরুরি

করোনা মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের একটি বড় অংশ টানা ৫-৬ মাসের অবসাদ আর ক্লান্তি দূর করতে বেরিয়ে পড়ছেন দর্শনীয় নানান স্থানে। শুধু শিক্ষার্থী নয়, পাশাপাশি সর্বসাধারণের ভিড়ও চোখে পড়ার মতো। অসতর্কতায় নানা বিপদের সম্মুখীনও হতে হচ্ছে পর্যটকদের। সম্প্রতি কক্সবাজার সমুদ্রসৈকতে শৈবাল পয়েন্টে তিন পর্যটককে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনিয়ে নেয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। এছাড়াও দেশের নানা ব্যস্ত এবং দর্শনীয় স্থানগুলোতেও এমন চুরি-ছিনতাইয়ের ঘটনা প্রায়ই ঘটছে। পাশাপাশি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও অত্যধিক, যা নিজের এমনকি পরিবারের জন্যও হুমকিস্বরূপ। আর তাই পর্যটকদের উচিত সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করা।

মামুন হোসেন আগুন

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ