ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা
ইসলামপুরে মাস্ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম তাদের এ জরিমানা করেন। পৌর এলাকার শাহাদত স্যানিটারি অ্যান্ড টাইলস প্রো. মো. গোলজার হোসেন এবং কিশোর স্যানেটারি অ্যান্ড ইলেকট্রনিক্সের কবিরকে জরিমানা করা হয়।