শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলায় হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করা হয়েছে। রবিবার গভীর রাতে সুন্দরবনসংলগ্ন উপজেলার রতিয়া রাজাপুর গ্রাম থেকে পুলিশ ও বনবিভাগ শিকারি আব্দুল রব সরদারকে আটক করেছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে পুলিশ ও ধানসাগর স্টেশনের বনরক্ষীরা অভিযান চালিয়ে সুন্দরবন থেকে আসার পথে রতিয়া রাজাপুর গ্রামের আব্দুল রবকে তার বাড়ির কাছ থেকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে দুই কেজি হরিণের মাংস জব্দ করে। এ ব্যাপারে ধানসাগর নৌপুলিশ ফাঁড়ির এএসআই আজিম উদ্দিন বাদী হয়ে শরণখোলা থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করেন। মামলার বাদী জানান, আটক আব্দুল রব হরিণ শিকার করে ভাগবাটোয়ারা করে মাংস নিয়ে বাড়ি ফিরছিল।