রাজশাহীতে ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজশাহী

মহানগরীর পদ্মা পরিজাত আবাসিকের ড্রেন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে স্থানীয়রা রাজ্জাকের মোড়ের পাশের ড্রেনে লাশটি দেখে চন্দ্রিমা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে। স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা জানান, নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা লাশ ড্রেনে ফেলে গেছেন তা জানতে পুলিশের তদন্ত চলছে। এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।