রেবেকা ব্রুসন্যান সিটি ব্যাংকের নতুন পরিচালক

 

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) মনোনীত পরিচালক হিসেবে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদে যুক্ত হলেন রেবেকা ব্রসন্যান। ২০১৭ সাল থেকে সিটি ব্যাংকের শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত রয়েছে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান আইএফসি। ব্রসন্যান বর্তমানে হংকংভিত্তিক এনজিও মাদারস চয়েজ-এর প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কৌশলগত উন্নয়নে অবদানের পাশাপাশি সহযোগী সাতটি প্রতিষ্ঠানের কার্যক্রম দেখভাল করছেন। পরিবারহীন শিশু এবং কিশোরী মায়েদের জীবনমান উন্নয়নে কাজ করে মাদারস চয়েজ। ২০১৬ সালে মাদারস চয়েজ-এ যুক্ত হওয়ার আগে পুঁজিবাজার ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হংকং এক্সচেঞ্জ এবং ক্লিয়ারিং লিমিটেড (এইচকেএক্স)-এর নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করেছেন ব্রসন্যান।—প্রেস বিজ্ঞপ্তি