ক্যাপসন নিউজ

করোনা চিকিত্সাসেবায় দেশের শীর্ষ হাসপাতালগুলোতে জরুরি চিকিত্সাসামগ্রী প্রদানের ধারাবাহিকতায় এবার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ছয়টি ভেন্টিলেটর প্রদান করল বিকাশ। বিকাশের হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভেন্টিলেটরগুলো হস্তান্তর করেন

০০০০০

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ‘রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি খাতের তদারকি ও কমপ্লায়েন্স’ শীর্ষক ভার্চুয়াল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী। ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিকের সঞ্চলনায় ওয়ার্কশপে প্যানেল স্পিকার হিসেবে অংশ নেন এএমডি ও সিআরও মতিউল হাসান, ডিএমডি শামীম আহমেদ

০০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা গতকাল ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি-র সভাপতিত্বে সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলমসহ অন্যরা অংশ নেন