সূচক বাড়লেও কমেছে লেনদেন

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার সব ধরনের সূচক ছিল ঊর্ধ্বমুখী। গতকাল লেনদেনের পাশাপাশি কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯০ কোটি ১৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৯৭ কোটি ৭২ লাখ টাকা। এই বাজারে লেনদেন হওয়া ৩৫০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১১টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টির শেয়ারদর।

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো :বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, এশিয়া ইনসিওরেন্স, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন ইনসিওরেন্স,  এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ওয়ান স্কিম-২, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এডিএন টেলিকম ও কাসেম ইন্ডাস্ট্রিজ। 

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো :কাসেম ইন্ডাস্ট্রিজ, বিডি ল্যাম্পস, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, প্রাইম ইসলামী লাইফ ইনসিওরেন্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, এডিএন টেলিকম, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ও এএমসিএল (প্রাণ)। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৩০ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৮ পয়েন্ট কমে ৮ হাজার ৩৯০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৭৩টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির শেয়ারদর। সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৬ লাখ টাকা।