‘লজিস্টিক ইন দ্য টাইম অব কোভিড-১৯’ শীর্ষক শিরোনামে জিম ডিজিটাল ট্রাকের আয়োজনে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এই অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন জিম ডিজিটাল ট্রাকের ইযোগাযোগ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলভি ও দারাজের চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম। ইযোগাযোগ লিমিটেডের মার্কেটিং ম্যানেজার আবরার আহাসান চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
ওয়েবিনারে বক্তারা করোনা মহামারিতে লজিস্টিক খাত কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে; এ থেকে উত্তরণের পথ এবং আলোচিত নিউ নরমালে পরিবহন খাত কেমন হতে পারে—এসব বিষয়ে আলোচনা করেন। ইযোগাযোগ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলভি বলেন, ‘কোভিডের সময় লজিস্টিক খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। মার্চ-এপ্রিল মাসে আমাদের সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর থেকে আমাদের ভিন্ন উপায়ে একটি উত্তরণের পথ খুঁজে বের করতে হয়েছে। সেকেন্ড ওয়েভে আমাদের দেশে প্রথমবারের তুলনায় লজিস্টিক খাতে কম প্রভাব পড়বে।’ —প্রেস বিজ্ঞপ্তি