লভ্যাংশ দেবে না সমতা লেদার

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সমতা লেদার। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

চলতি হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯ পয়সা। এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪২ পয়সা। আগের বছরের একই সময় এনওসিএফপিএস ছিল ৩৬ পয়সা। হিসাব বছরের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩৯ টাকা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১৪ দশমিক ৬১ টাকা।