রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দির জনবসতি এলাকার পরিবেশ দূষণকারী কয়লার স্তূপ অপসারণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। গতকাল সোমবার দুপুরে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক গাজী সেতুর পাশে রূপসী- মুড়াপাড়া-কাঞ্চন সড়কের দড়িকান্দি এলাকায় তারা এ মানববন্ধন করে। মানববন্ধনপূর্বক সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম হারেছ। সভায় বক্তব্য রাখেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বরকতউল্লাহ মিয়া, ইউপি সদস্য আলম হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থায় অর্থ সম্পাদক রেজাউর রহমান রিপন, যুবলীগ নেতা সোহেল, নুরুল হুদা প্রমুখ।