বাসস
সাংবাদিক শাবান মাহমুদকে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সাংবাদিক শাবান মাহমুদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারতে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। উল্লেখ্য, শাবান মাহমুদ বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি।