ইত্তেফাক রিপোর্ট
মানবাধিকার সমুন্নতকরণ ও সংরক্ষণ:করোনাকালীন মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক সংলাপে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে জনগণের মত প্রকাশের স্বাধীনতা এবং এ সময়ে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে গ্রেফতার হওয়া সাংবাদিকদের মুক্তির দাবি জানান বক্তারা। সোমবার বেসরকারি গবেষণা সংগঠন ভয়েস আয়োজিত সংলাপে বক্তরা এ কথা বলেন।
সেমিনারে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ। মূল বক্তব্য উপস্থাপন করেন ভয়েসের প্রকল্প সমন্বয়ক এবং চলচ্চিত্রকার জায়েদ সিদ্দিকী ও গবেষণা সহযোগী আফতাব খান শাওন। সংলাপে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান সাংবাদিক সেলিম সামাদ, সাংবাদিক খায়রুজ্জামান কামাল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক সাইমুম রেজা তালুকদার, তরুণ চলচ্চিত্রকার শাহাদাত রাসেল ও অপরাজিতা সঙ্গীতা। সংলাপটি ভয়েসের সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয়। অনলাইনে প্যানেল আলোচনায় অংশ নেন আর্টিকেল ১৯-এর দক্ষিণ এশীয় পরিচালক ফারুখ ফয়সল এবং পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সভাপতি ড. আইরিন জামান।