তালায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় সামছুনাহার চুমকি (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তার স্বামী গুরুতর আহত হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালার শাকদহ ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চুমকি আশাশুনি উপজেলা সদরের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুর রহমান টুকুর স্ত্রী।  

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা থেকে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী সাতক্ষীরার আশাশুনি যাচ্ছিলেন।  এ সময় শাকদহ ব্রিজের নিকট পৌঁছালে ব্রিজের কার্নিশে লেগে মটর সাইকেল আরোহী স্ত্রী সামছুনাহার চুমকি ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়।  এ সময় তার স্বামী মারাত্মক আহত হয়।  তাদের বাড়ি আশাশুনি গার্লস স্কুলের পাশে বলে জানা গেছে। 

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ইত্তেফাক/এমআর