সিটিজেন ব্যাংকের এমডি সাইদুল হাসানের ইন্তেকাল আইনমন্ত্রীর শোক

প্রস্তাবিত সিটিজেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইদুল হাসান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী গতকাল সোমবার এক শোকাবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া সাইদুল হাসানের মৃত্যুতে  লিগ্যাল অ্যাসিস্ট্যান্স টু হেল্পলেস প্রিজনার্স অ্যান্ড পারসনস (এলএএইচপি)-এর চেয়ারম্যান অ্যাডভোকেট তৌফিকা আফতাব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য,  সাইদুল হাসান কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে গতকাল দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। প্রস্তাবিত সিটিজেন ব্যাংকে যোগদানের আগে তিনি ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন।