সপ্তমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী পদে নীতিশ কুমার

বিহারে সপ্তমবারের মতো মুখ্যমন্ত্রী পদে বসলেন নীতিশ কুমার গতকাল রাজভবনে নীতিশকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। এ নিয়ে টানা চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হলেন নীতিশ। তবে দুইজন উপমুখ্যমন্ত্রী হচ্ছেন বিহারে। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির তারকিশোর প্রসাদ এবং রেণু দেবী। বিহারের ইতিহাসে এই প্রথম কোনো মহিলা বিধায়ক উপমুখ্যমন্ত্রী হচ্ছেন। ফলে মুখ্যমন্ত্রী হলেও তাকে বিজেপির চাপেই থাকতে হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিজেপি থেকেই বেশি মন্ত্রিত্ব দিতে হবে বলে ধারণা করা হচ্ছে। -আনন্দবাজার পত্রিকা