কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যংয়ের রইক্ষ্যং পুটিবনিয়া ক্যাম্পের এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ও ৯ রাউন্ড কার্তুজসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে।
সূত্র জানায়, আজ মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে ঊনছিপ্রাং রইক্ষ্যং পুটিবনিয়া ২২ নম্বর ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশের পরিদর্শক মো. পায়েল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ডি-১ ব্লকের এফসিএন নং-২৪৯৪৬৫ এর ৮৮৭নং ঘরের বাসিন্দা মো. আবুল আলমের ছেলে মোহাম্মদ রাজিবকে (২১) ৩শ পিস ইয়াবা ও ৯ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও কার্তুজসহ ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে কক্সবাজার ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক হেমায়তুল ইসলাম নিশ্চিত করেন।
ইত্তেফাক/কেকে