দীপ্ত টিভির ৫ম বর্ষপূর্তি

 

গত ৫ বছরে দীপ্ত টেলিভিশন উপহার দিয়েছে অসংখ্য দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক। প্রচারের পর থেকেই দেশের শীর্ষ জনপ্রিয় ধারাবাহিক হিসেবে দীর্ঘসময় নিজের অবস্থান ধরে রেখেছে ‘মান-অভিমান’ নাটকটি। নাটকটি ৫০০তম পর্ব পেরিয়ে সমান জনপ্রিয়তায় দর্শকের মনে স্থান করে নিয়েছে। একাধিক নিজস্ব সেট, নিজেদের স্টুডিও আর কলাকুশলী দ্বারা নির্মিত ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল, খণ্ডনাটক, প্রামাণ্যচিত্র, কৃষি অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, সংবাদ, টকশোসহ বিভিন্ন অনুষ্ঠান দিয়ে দীপ্ত টিভি দর্শকদের বিনোদন ও তথ্য জুগিয়ে চলছে। আজ দীপ্ত টেলিভিশন তার ৫ম বর্ষ পূরণ করতে যাচ্ছে। এ উপলক্ষে আজ সকাল ৯টা ও দুপুর ২টায় প্রচারিত হবে চলচ্চিত্র ‘মোস্ট ওয়েলকাম’ ও ‘দেবী’। এছাড়া সারাদিন বিশেষ আয়োজন থাকবে চ্যানেলটিতে।