চেত্রা নদীর ওপর পাকা সেতু প্রয়োজন

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলাধীন অরুয়াইল ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনার শাখা চেত্রা নদীর ওপর নির্মিত বাঁশের সেতুটি প্রায় ৭০০ ফুট লম্বা। এটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম বাঁশের সাঁকো।  সরাইল উপজেলার ১৫টি গ্রামের মানুষ নিয়মিত এই সেতু দিয়ে যাতায়াত করে। এছাড়াও যাতায়াত করে কিশোরগঞ্জ জেলার ভৈরব ও বাজিতপুর উপজেলার কয়েক গ্রামের মানুষ। বৈশাখ মাসে কালবৈশাখী ঝড়ে এটি ভেঙে গেলে মানুষের কষ্টের সীমা থাকে না। বিশেষ করে ছাত্রছাত্রীদের। চেত্রা নদীর ওপর বাঁশের সেতুর পরিবর্তে পাকা সেতু নির্মাণ এলাকাবাসীর ৪০ বছরের দাবি। সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় মনে হয় আমরা যেন প্রাচীন যুগে বাস করছি। এখানে পাকা সেতু নির্মাণের জন্য সংশ্লি­ষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম মনসুর আলী, অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া