স্পোর্টস রিপোর্টার
করোনার কারণে এ বছর হকি খেলা মাঠে গড়ায়নি। অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট হওয়ার কথা ছিল আগামী জানুয়ারিতে। সেটি করোনার কারণে স্থগিতই হয়ে গেছে। এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঘরোয়া টুর্নামেন্ট শুরু করছে আজ। মুজিববর্ষ প্রেসিডেন্ট কাপ হকিতে পাঁচ দল খেলবে। সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ খেলবে। আর অনূর্ধ্ব-২১ দলটা দুই ভাগ হয়ে বাংলাদেশ হকি ফেডারেশন লাল দল এবং বাংলাদেশ হকি ফেডারেশন সবুজ দল নামে খেলছে। নৌবাহিনী খেলছে না। চ্যাম্পিয়ন ৬০ হাজার, রানার্সআপ ৪০ হাজার টাকা পাবে। ফ্লাড লাইটে খেলা হবে। আড়াইটায় প্রথম খেলা, ৫টায় দ্বিতীয় খেলা। এই টুর্নামেন্টের পর বিজয় বিদস হকি শুরু হবে। করোনার মধ্যেই ঘরোয়া মৌসুম দিয়ে হকি শুরু হচ্ছে।