ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ভূঞাপুরে প্লাস্টিকের ব্যাগে চাল বিক্রির দায়ে পাঁচ চালের দোকানদারকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভূঞাপুর বাজারে চালের দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন। এ সময় ভূঞাপুর বাজারের চাল ব্যবসায়ী হাবিব চাল ভান্ডার, রাশেদ, আকাশ, ইসমাইল ও শরীফ চাল ভান্ডারকে জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন বলেন, পাটের বস্তার পরিবর্তে নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগে চাল বিক্রি করছিল ব্যবসায়ীরা। এ সময় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।