দামুড়হুদায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

স্বামী পলাতক

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

উপজেলার রামনগর গ্রাম থেকে সোমবার সন্ধ্যায় কল্পনা খাতুন (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ঐ গ্রামের বুড়ো সরকারের ছেলে মিজানুর রহমানের (২২) স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী মিজানুর পলাতক রয়েছে। নিহতের বাবা আদম আলি জানান, আমার মেয়েকে হত্যা করে ঘরের আড়ায় ঝুঁলিয়ে রাখা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ওসি মো. আব্দুল খালেক জানান, ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। পুলিশ সন্ধ্যার পর লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠায়। মঙ্গলবার দুপুরের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই সবকিছু জানা যাবে।